234
সিলেটের খবর ডেস্ক: জামায়াতের ডাকা হরতালের প্রতিবাদে নগরীতে হরতাল বিরোধী মিছিল করেছে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনসমূহ। এ লক্ষ্যে বেলা সাড়ে ১২টা থেকে কোর্ট পয়েন্টে জমায়েত হন সংগঠনের নেতা-কর্মীরা। ছাত্রলীগের নেতা-কর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে আসেন কোর্ট পয়েন্টে।
দুপুর ১টার দিকে বের করা হয় মিছিল।এতে অন্যান্যের মধ্যে মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান ও সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ প্রমুখ অংশ নেন।
