165
সিলেটের বন্যা কবলিত জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী ও তাদের পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে জেলা ছাত্রশিবির।
রোববার গোয়াইনঘাট উপজেলার খলা, কাকুনাখাই, হুদপুর ও সতিপুর এবং জৈন্তাপুর উপজেলার গাত্তি, বিড়াখাই ও আগফৌদ গ্রামে কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দরা পরিদর্শন করে বন্যার্তদের নিকট উপহার প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় এইচ আর ডি সম্পাদক আব্দুর রহিম, কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি শরিফ মাহমুদ, সিলেট জেলা পূর্ব শাখার সভাপতি নাজমুল হাসান শিকদার, সেক্রেটারি মারুফ আহমদ রাজু,জেলা শাখার স্কুল ও প্রচার সম্পাদক মহসিন আলমাস, জৈন্তাপুর উপজেলা উত্তর শাখার সভাপতি মহসিনু আলম, নুরুল ইসলাম প্রমুখ।
