বনপার নির্বাচন: স্বপন ও রনিকে সিলেট অনলাইন প্রেসক্লাবের অভিনন্দন

by News Room

অনলাইন নিউজপোর্টাল মালিকদের প্রথম সংগঠন ‘বনপা’র প্রতিষ্ঠাতা সভাপতি শামসুল আলম স্বপন এবং সাধারণ সম্পাদক রোকমুনুর জামান রনি পুন:নির্বাচিত হওয়ায় সিলেট অনলাইন প্রেসক্লাব শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছে।
এক অভিনন্দন বার্তায় ক্লাব সভাপতি মুহিত চৌধুরী ও সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মকসুদ বলেন, অনলাইন গণমাধ্যমের চরম সংকটকালে শামসুল আলম স্বপন বটবৃক্ষের মতো ভূমিকা পালন করেছিলেন। তাঁর সুযোগ্য নেতৃত্বে অনলাইন গণমাধ্যম আজ বাংলাদেশে প্রতিষ্ঠিত ।
তারা আশা করেন শামসুল আলম স্বপন এবং সাধারণ সম্পাদক রোকমুনুর রনির নেতৃত্বে অনলাইন গণমাধ্যম কর্মীদের মধ্যে ঐক্য এবং অধিকার প্রতিষ্ঠিত হবে। মুলধারার অনলাইন নিউজপোর্টালের নিবন্ধন প্রক্রিয়ায়ও তারা বলিষ্ট ভূমিকা রাখবেন।

You may also like

Leave a Comment