বঙ্গবন্ধু লেখক পরিষদের উদ্যোগে অকাল প্রয়াত কবি লিটন দাশ লিকন স্মরণে শোকসভা

by News Room

বঙ্গবন্ধু লেখক পরিষদ সিলেট বিভাগীয় ও জেলা শাখার যৌথ উদ্যোগে সামাজিক দূরত্ব মেনে গত ৩০ জানুয়ারি শনিবার বিকেল ৩টায় নগরীর টিলাগড়, সিলেটে অকাল প্রয়াত কবি ও সংগঠক লিটন দাশ লিকন স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু লেখক পরিষদ সিলেট বিভাগীয় শাখার সভাপতি, কাউন্সিলর কবি নাজনীন আকতার কণার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কবি পৃথ্বীশ চক্রবর্ত্তীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্ব কবিমঞ্চ সিলেট জেলা শাখার সভাপতি কবি ডা. শামসুননূর মানব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কবি ধ্রæব গৌতম, জসিম বুক হাউসের সত্ত¡াধিকারী মো. জসিম উদ্দিন, লেখক ছয়ফুল আলম পারুল ও শাহজাহান শিপলু।
সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য প্রয়াত কবি লিটন দাশ লিকনের সহধর্মিণী কৃষ্ণা রানী দাশ। কবি লিটন দাশ লিকনকে নিয়ে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রাবন্ধিক জ্যোতির্ময় দাশ যীশু।
আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু লেখক পরিষদ সিলেট বিভাগীয় শাখার সহসভাপতি ছড়াকার তারেশকান্তি তালুকদার, জেলা শাখার সভাপতি কবি চন্দ্র শেখর দেব, সহসভাপতি কবি ইসমত আরা খাঁন মুক্তা, সাধারণ সম্পাদক গল্পকার শহিদুল ইসলাম লিটন, বিভাগীয় শাখার সহসাধারণ সম্পাদক কবি জয়নাল আবেদীন বেগ, জেলা শাখার সাংগঠনিক সম্পাদক কবি কামাল আহমেদ, নির্বাহী সদস্য মোসাদ্দিকা চৌধুরী, কবি আঞ্জুমান কামিল, আবৃত্তিশিল্পী বিমান বিহারী বিশ্বাস, অফিস সম্পাদক রোকসানা বেগম, কবি মো. নুরুল হাসান, সিদ্দিকা সিপা, প্রয়াত লিটন দাশ লিকনের শিশুপুত্র প্রাচুর্য দাস তূর্য প্রমুখ।
উল্লেখ্য, লিটন দাশ লিকন বঙ্গবন্ধু লেখক পরিষদ সিলেট বিভাগীয় শাখার সাংগঠনিক সম্পাদক ছিলেন। এছাড়া তিনি লেখালেখি ও সম্পাদনার পাশাপাশি কবিতাকুঞ্জ-সহ বিভিন্ন সাহিত্য সংস্কৃতি বিষয়ক সংগঠনের সাথে জড়িত ছিলেন। বিজ্ঞপ্তি

You may also like

Leave a Comment