টুকেরবাজারে গৌরীপুর যুব সংঘের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ

by News Room

সিলেট সদর উপজেলার টুকেরবাজার ইউনিয়নের গৌরীপুর যুব সংঘ কর্তৃক আয়োজিত ৪র্থ প্রিমিয়ার লীগের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত  শুক্রবার বিকেল টুকেরবাজারে পশ্চিমের মাঠে সম্পন্ন হয়। বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
লামাকাজী মিজারগাঁও মৎস্য আড়ৎ এর সাধারণ সম্পাদক ও গৌরীপুর গ্রামের বিশিষ্ট মুরব্বী আলহাজ্ব ইমাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ।
গৌরীপুর যুব সংঘের সভাপ্রতি কাওসার আহমদ ও সাধারণ সম্পাদক এমাদ উদ্দিনের যৌথ পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কান্দিগাঁও ইউনিয়নের চেয়ারম্যান নিজাম উদ্দিন, সিলেট জেলা যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মিল্লাত আহমদ চৌধুরী, সিলেট জেলা যুবলীগ নেতা রেজাউল রহমান মোস্তাক, মুরব্বী নাজিম উদ্দিন, মালিক উদ্দিন, প্রথম পুরস্কার দাতা শাহ আহমদ বান্না (পান্না), ২য় পুরস্কার দাতা গোলাম সুবানী জুয়েল, বাহা উদ্দিন, সদর উপজেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক সেলিম আহমদ, জালালাবদ থানা ছাত্রদলের সভাপতি আলী বাহার, সহ সভাপতি আমিন আহমদ, ফয়ছল আহমদ এসময় আরো উপস্থিত ছিলেন মোঃ রুবেল আহমদ, ক্রিড়া সম্পাদক আবুল কাশেম, সহ ক্রিড়া সম্পাদক রাজন আহমদ, অর্থ সম্পাদক ইসমাইল মিদুল, প্রচার সম্পাদক মিরাজ আহমদ, সহ প্রচার সম্পাদক হেসেন আহমদ, সিনিয়র সদস্য তুহিন আহমদ, রেদওয়ান আহমদ, তালহা আহমদ নাদিম, রেদওয়ান আহমদ সুজন, এহসান আহমদ, আকবর আহমদ, নাঈম আহমদ, জুয়েল আহমদ, সাকেল আহমদ, মহন আহমদ, মোঃ জৈয়নো, সমরাট আহমদ, আবু তালহা প্রমুখ।
ফ্রেন্ডস ইউনাইটেড গৌরিপুর কে ০১ গোলে হারিয়ে সেভেন স্টার চ্যাম্পিয়ন হয়।
ফাইনাল খেলা শেষে বিজয়ীদের মধ্যে প্রথম পুরস্কার ১টি ফ্রিজ ও ২য় পুরস্কার ১টি এল এ ডি টিভি বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ।

You may also like

Leave a Comment