156
ছাতক প্রতিনিধিঃ ছাতকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভায় জাতীয় সংসদের প্যানেল স্পীকার মুহিবুর রহমান মানিক এমপি বলেছেন, বঙ্গবন্ধুর আত্ম-স্বীকৃত খুনীদের মৃত্যুদন্ড কার্যকর করে ইতিহাস সৃষ্টির পাশাপাশি দেশবাসীকে কলংকমুক্ত করেছেন বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা। এখন এসব স্বীকৃত খুনীদের পাশাপাশি তাদের কুশিলবদেরও বিচারের আওতায় আনা হচ্ছে। যারা আইন করে বঙ্গবন্ধুর খুনীদের বিচারের পথ রুদ্ধ করেছিল, যারা জাতীয় শোক দিবসে কাল্পনিক জন্মদিনের উৎসব পালন করতো তাদের আস্তাকুঁড়ে নিক্ষেপ করেছে জনগন। তিনি বলেন, খন্দকার মোস্তাকদের অনুসারীরা এখনো দেশ ও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। জাতীয় শোককে শক্তিতে পরিনত করে রাষ্ট্র বিরোধি সকল ষঢ়যন্ত্রকে প্রতিহত করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের অগ্রযাত্রায় শরীক হতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তিনি। রোববার সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে নির্মিত বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পন শেষে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি মানিক এসব কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমানের সভাপতিত্বে ও ইউআরসি ইন্সট্রাক্টর মোস্তফা আহসান হাবিবের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুর রহমান, ভাইস চেয়ারম্যান আবু শাদাত লাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, ওসি শেখ নাজিম উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, ছাতক প্রেসক্লাব সভাপতি সৈয়দ হারুন অর রশিদ, মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার হোসেন তোতা মিয়া, ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন মাষ্টার, গয়াছ আহমদ, সায়েস্তা মিয়া, আখলাকুর রহমান, মুরাদ হোসেন, বিল্লাল হোসেন প্রমুখ। এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাবেক ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা কদর মিয়া, আফজাল আবেদীন আবুল, মুক্তিযোদ্ধা আলহাজ্ব গোলাম মোস্তফা, আলহাজ্ব নিজাম উদ্দিন বুলি, আওয়ামীলীগ নেতা চান মিয়া চৌধুরী, সামছুজ্জামান রাজা, মুশাহিদ আলী, আফতাব উদ্দিন, আব্দুল আউয়াল, মাফিজ আলীসহ আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে বঙ্গবন্ধু ম্যুরালে সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, ছাতক থানা, ছাতক প্রেসক্লাব, শিল্পকলা একাডেমি, সমবায় অফিস, সমাজসেবা অফিস, কৃষি অফিস, আনসার ভিডিপি অফিস, পল্লী উন্নয়ন ব্যাংক, আমার বাড়ি আ,ার খামার, ছাতক সরকারী ডিগ্রি কলেজ, ছাতক সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, ছাতক সরকারি বহুমুখী মডেল হাইস্কুল, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ, উপজেলা ছাত্রলীগ, বিভিন্ন সরকারী, এনজিও সংস্থা ও সামাজিক সংগঠন পুষ্পস্কবক অর্পণ করেন। এ ছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করেছে বিভিন্ন সামাজিক সংগঠন।
