এম এ হান্নান :মানবসেবায় ফ্রি অক্সিজেন নিয়ে মানুষের দরজায় ঘুরে বেড়াচ্ছেন ছাত্রলীগ নেতা শাহ আলম শাওন ।
করোনার এ ভয়াবহতায় চরম অক্সিজেন সংকট সিলেটে। দামের চেয়ে অধিক টাকা দিয়েও পাওয়া যাচ্ছে না অক্সিজেন। সোনার হরিণের চেয়ে ও দামী হয়ে পড়েছে যেন এক- একটি অক্সিজেন সিলিন্ডার। মানুষের জীবন বাঁচাতে নিজের সুখ বিসর্জন দিয়ে অক্সিজেনের এই চরম সংকটকালে সিলেটবাসীর জন্য বিনামূল্যে অক্সিজেন সেবা নিয়ে এগিয়ে এসেছেন ছাত্রলীগ নেতা শাওন।
জানা যায়, এই ছাত্রলীগ নেতা সিলেট নগরীর বাসিন্দা। তিনি বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সাবেক সদস্য ।এমনকি তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে( সিলেট ০১ আসন) নির্বাচন পরিচালনা কমিটির সদস্যও ছিলেন।
সিলেটে করোনা ভাইরাস সংক্রমণ বৃদ্ধির পর থেকে গত এক বছরে বিভিন্ন সময়ে ত্রাণ ও সুরক্ষা সামগ্রী নিয়ে ছুটেছেন মানুষের দ্বারে দ্বারে । বর্তমানে করোনায় এই কঠিন পরিস্থিতি শুরু হওয়ার পর থেকে সিলেটে অক্সিজেন সংকট চরম পর্যায়ে দেখা দিলে মানুষের জীবনের কথা চিন্তা করে নিজ উদ্যোগে শাওন শুরু করেন বিনামূল্য অক্সিজেন সরবরাহ সেবা। তিনি সিলেট শহরের বিভিন্ন জায়গায় কোভিড১৯ রোগীদের জন্য নিজ গাড়িতে করে ইতোমধ্যে বিনামূল্যে অক্সিজেন পৌঁছে দিয়েছেন ।
শুধু তাই নয় করোনার প্রাদূর্ভাবের শুরু থেকে সাধারান মানুষের কথা চিন্তা করে শাওন নিজের সুখ বিসর্জন দিয়ে এই কার্যক্রম পরিচালনা করে আসছেন। গত বছর করোনার শুরুতেই যখন দেশব্যাপী লকডাউন বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়। সেই সময়কাল থেকে তিনি নিজ উদ্যেগে সাধারন মানুষের জন্য খুলে দিয়েছেন তার মানবতার দেয়াল। দিন রাত শত বাঁধা উপেক্ষা করে ছুটে চলেছেন মানুষের পাশে।
এ ব্যাপারে শাহ আলম শাওনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন,এটা আমার ফ্যামিলি আমাকে সাপোর্ট দিতেছে, আমি নিজে পৌঁছে দিচ্ছি।
তিনি আরো বলেন,আমি এটা শুরু করার পিছনে কারন হচ্ছে আমার গ্রাম এলাকা থেকে একজন রোগী নিয়ে আসছে শহরে। যখন দেখলাম ঘুরতে ঘুরতে কোন হসপিটালে জায়গা না পেয়ে রোগী টা মারা যায় তখন থেকে আমি এটা শুরু করে দেই।এছাড়া আমি গরীব ও অসহায়দের সেবা করতে চাই।কোন প্রচার মুখ্য নয় ,মানুষের কল্যাণই আমার ব্রত।
করোনার এই ভয়াবহতায় সিলেটের মানুষের কথা চিন্তা করে অক্সিজেন সেবা দেওয়ার জন্য তার সাথে যোগাযোগ করার করতে তিনি দিয়ে রেখেছেন তার মোবাইল নাম্বারও। শাওনের এই সেবা পেতে হলে হটলাইনে যোগাযোগ করতে হবে। তবে শর্ত হলো রেজিস্ট্রার চিকিৎসকের ব্যবস্থাপত্র প্রদর্শন করার পাশাপাশি আপনাকে সিলেট শহরের বাসিন্দা হতে হবে।
যোগাযোগ -০১৭১৭৭৯৪৮২২, ০১৭১৯৪০৫৩৫৫ , ০১৭৫১৭১৮১৮৬
