402
ফ্রান্সে সরকারি পৃষ্ঠপোষকতায় মহানবী হযরত মুহাম্মাদ সা. এর ব্যঙ্গচিত্র প্রকাশ ও বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে মুসলিম নির্যাতনের প্রতিবাদে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগরীর উদ্যোগে আজ বাদ আসর নগরীর তালতলা পয়েন্ট থেকে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
নগর সভাপতি মুহাম্মদ মাহদী হাসান জামাল এর সভাপতিত্বে ও সেক্রেটারি ইকরামুল হক জুনাইদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ রশীদ মুশতাক।

মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা বলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রকে বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইতে হবে। আজ মুসলিম বিশ্ব ফ্রান্সের বিরুদ্ধে ফুঁসে উঠেছে, তাদের পণ্য বর্জনের ঘোষণা দিয়েছে। বাংলাদেশ সরকারের প্রতিও ফরাসির সকল পণ্য বর্জন ও রাষ্ট্রীয়ভাবে এর নিন্দা প্রকাশের দাবি জানানো হয়।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্র মজলিস সিলেট মহানগরীর প্রশিক্ষণ সম্পাদক ফরিদ উদ্দিন, বায়তুলমাল সম্পাদক মিজানুর রহমান, প্রচার সম্পাদক ইসমাঈল আহমদ, জামেয়া মাদানিয়া শাখার সভাপতি সানোয়ার হুসাইন, সিলেট পূর্বজেলা প্রশিক্ষণ সম্পাদক আহবাবুর রহমান, প্রচার সম্পাদক হাবিবুজ্জামান সায়হান, ছাতক উপজেলা শাখা সভাপতি মাহফুজ হুসাইন চৌধুরী, সিলেট আলিয়া শাখার প্রশিক্ষণ সম্পাদক সাদিকুর রহমান শাকিল, গাজী বোরহান উদ্দিন রাহ. জোন শাখার সভাপতি মিসবাহ উদ্দিন চৌধুরী, আব্দুল গফফার রাহ. জোন শাখার সেক্রেটারি শাহ উসমান জাকি, আবু আনাস, তানজিল হাসান, মামুনুর রশিদ, আব্দুল মুক্তাদির, মাহমুদুল আলম তানিম, মুখলিসুর রহমান, নুরুল ইসলাম প্রমুখ।
