170
ফ্রান্সে মহানবী হজরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে ব্যাঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে ৭ নভেম্বর শনিবার তৌহিদী জনতার উদ্যোগে সালুটিকর বাজারে এক বিরাট বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা দারুস সালাম, নন্দিরগাঁও মাদ্রাসার মূহতামিম মাওলানা রফীক আহমেদ মহল্লীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
দি নর্থ সিলেট পিটুনিয়া একাডেমীর প্রিন্সিপাল ইমরান আহমদের পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, আন্তর্জাতিক সংবাদ সংস্থা একে নিউজ ইন্টারন্যাশনাল এর সম্পাদক আনোয়ার হোসাইন।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,পর্বতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার ফারুক আহমেদ শীপন,চৌধুরীকান্দি মাদ্রাসার মূহতামিম মাওলানা লোকমান আহমেদ, দারুস সালাম নন্দিরগাঁও মাদ্রাসার শিক্ষক মাওলানা মহি উদ্দিন,মাওলানা ইমাদ উদ্দিন, হাদারপার সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মাষ্টার বশির উদ্দিন চৌধুরী, মাষ্টার বিলাল আহমেদ, পিয়াইনগুল জামেয়ায় সিনিয়র শিক্ষক মাষ্টার মালেক আহমেদ,হাফেজ ফরিদ উদ্দিন,৩নং ওয়ার্ডের ইউ/পি সদস্য নিজাম উদ্দিন, ছাত্রনেতা জালাল সিদ্দিকী প্রমুখ। সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সালুটিকর বাজার জামে মসজিদের ঈমাম মাওলানা আব্দুর রব, মোতাওয়াল্লী আলহাজ্ব আব্দুস সোবহান,বাজার মসজিদ কমিটির সদস্য আশরাফ হোসেন বেলাল, নন্দিরগাঁও ইউনিয়ন উন্নয়ন ফোরামের সহ সভাপতি আব্দুল মুহিত মাসুদ, ইমরুল হাসান, সালুটিকর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আনা মিয়া, আব্দুল হান্নান, রফীক আহমেদ,নুরুলইসলাম, সিলেট জেলা বারের আইনজীবী সহকারী নুরুল হক নাহিদ, সায়েম আহমেদ, মিত্রিমহল গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ইব্রাহিম আলী,মাওলানা আরিফুল হক,মাওলানা রুমেল নআহমেদ, বহর জামে মসজিদের মোয়াজ্জিন মাওলানা ছফওয়ান আহমেদ, সুন্দ্রগাও ছাত্র ও যুব কল্যাণ পরিষদের সভাপতি আসাদুজ্জামান , ৭নং নন্দিরগাঁও ইউনিয়ন পরিষদে সম্ভ্যাব্য চেয়ারম্যান পদ প্রার্থী জয়নাল আবেদীন, বহর গ্রামের সম্ভ্যাব্য মেম্বার পদ প্রার্থী গিয়াস উদ্দিন,আব্দুল কাদির, মোস্তাক আহমদ, ইয়াকুব আলী, মাওলানা আলী হোসেন, উস্তার মিয়া, এনামুল হক, কফিল আহমেদ, মাওলানা শরীফ উদ্দিন, সাবেক ছাত্রনেতা ফখরুল আমীন, মুক্তাদির হোসেন, ছাত্রনেতা খালেদ হাসান, নুর উদ্দিন ,শ্রমিক নেতা আব্দুল লতিফ, শামসুল ইসলাম, জামাল আহমেদ, আনছার আলী, আজাদ মিয়া, প্রমুখ।
সভায় বক্তাগণ বলেন, মুসলমানদের নবী হজরত মুহাম্মাদ (সঃ) সম্পর্কে ব্যঙ্গ চিত্র প্রদর্শন করে ফ্রান্স সরকার যে অসহনীয় ও অমার্জনীয় অন্যায় করেছে, এরজন্যে দুঃখ প্রকাশ করে ফ্রান্স সরকার কে ক্ষমা চাইতে হবে। বক্তারা, মহান জাতীয় সংসদে ফ্রান্স সরকারের বিরুদ্ধে অবিলম্বে নিন্দা প্রস্তাব গ্রহণ করতে বাংলাদেশ সরকারের প্রতি আহবান জানান।
