সিলেট-৩ আসনের এমপি ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে লেখাপাড়ার পাশাপাশি ক্রীড়া চর্চার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শারীরিক ও মানসিক উন্নতির জন্য ক্রীড়া চর্চার কোন বিকল্প নেই। খেলাধুলার মাধ্যমে বহির্বিশে^ বাংলাদেশের মুখ উজ্জল হচ্ছে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পৃষ্ঠপোষকতায় ক্রীড়াঙ্গন এখন প্রাণ ফিরে পেয়েছে। তিনি লেখাপড়াকে অগ্রাধিকার দিয়ে নিজেদের জীবন গড়ে তোলার জন্য শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।
এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী গতকাল ৫ মার্চ শনিবার সকালে ফেঞ্চুগঞ্জ ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও শেখ রাসেল গ্রন্থাগার ভবন উদ্বোধনী অনুষ্ঠানে প্রদান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। কলেজের অধ্যক্ষ ভাস্কর রঞ্জন দাশের সভাপতিত্বে এবং অধ্যাপক কমল পানি চৌধুরী ও শামীম আরা বেগম এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ নন্দন কান্তি ধর, মাহমুদ উস সামাদ ফারজানা চৌধুরী গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কিরিটি আচার্য্য, ফেঞ্চুগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আশাব উদ্দিন ও রবিন্দ্র কুমার নাথ, কলেজ গভর্নিং বডির সদস্য আব্দুল বাছিত টুটল, ফয়জুল ইসলাম মানিক, নাসির উদ্দিন রতন, কমর উদ্দিন চৌধুরী, মোস্তফা নুরুজ্জামান, সিলেট রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক কফিল আহমদ চৌধুরী, উপাধ্যক্ষ সৈয়দ নুরুজ্জামান। স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক নজমুল হোসেন। বক্তব্য রাখেন সাবেক ভিপি, সাংবাদিক শাহ মুজিবুর রহমান জখন, সাবেক ছাত্র আব্দুল আওয়াল কয়েছ, মাহফুজুর রহমান জাহাঙ্গীর, মাশার আহমদ শাহ, মাহবুবুল ইসলাম মিছলু, আব্দুল হামিদ, শিক্ষার্থী সৈয়দ তায়েফুজ্জামান, মুহিত আহমদ শাহ, তামান্না রহমান চৌধুরী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নজরুল ইসলাম মিফতার মেম্বার, আকরাম হোসেন মেম্বার, মুহিব উদ্দিন বাদল, জাহিদুল ইসলাম সুনাম প্রমুখ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ছাত্র শেখ আব্দুল মালিক ও গীতা পাঠ করেন ছাত্র রাহুল রাজ নাথ।
এর আগে এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী ফেঞ্চুগঞ্জ ডিগ্রি কলেজে শেখ রাসেল গ্রন্থাগার ভবন এর ফলক উন্মোচনের মাধ্যমে উদ্বোধন করেন। পরে এক মনোজ্ঞা সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ক্রীড়া প্রতিযোগতায় বিজয়ী মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি।
ফেঞ্চুগঞ্জ ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন
244
previous post
