প্রধানমন্ত্রীর ছবি ও মুজিব কোর্ট পোড়ানোর প্রতিবাদে সিলেটে ছাত্রলীগের বিক্ষোভ

by News Room

সিলেটের খবর ডেস্ক:সকল ধর্ষণ ও নিপীড়নের সাথে জড়িত সকল আসামিদের গ্রেফতার ও বিচার, ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করা, আন্দোলনের নামে সরকার বিরোধী ষড়যন্ত্র, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সম্মানিত সভানেত্রী শেখ হাসিনার ছবি ও ঐতিহাসিক মুজিবকোট পোড়ানোর প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সিলেট জেলা ছাত্রলীগ।

সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমানের নেতৃত্বে শনিবার বিকাল ৩টায় ঐতিহাসিক রেজিস্টারী মাঠ থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা ছাত্রলীগের সাবেক উপ-আপ্যায়ন সম্পাদক মনিরুল মনিরুল হক পিনু, সিলেট জেলা ছাত্রলীগ নেতা সাইফুর রহমান, তানজির আহমদ, জিলানি আহমেদ রনি, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সদস্য শরিফুল ইসলাম সৌরভ, বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মাহবুব হোসেন মাসুম, ছাত্রলীগ নেতা ইসমাইল হোসেন আনন্দ, মো. মুন্না খান, অনিক পুরকায়স্থ, শাহ অনিক, আরাফাত হক, বিজয় দাশ সানী, শরিফ আহমদ, রিয়াদ, সোহান, আলামিন অভি, আবুবক্কর, নাঈম, শাহী, রাশেদ, সাব্বির, আবু তাহের শুভ, মাসুম আহমদ, ফারহান আহমদ মারজান, জাকির আহমদ, ফিরোজ আহমদ, নাসির উদ্দিন পিন্টু, হামিদ আহমদ, আরশাদ আহমদ, রিপন আহমদ, শামীম আহমদ, সাকিল আহমদ, শাহী আহমদ, জাহেদুল ইসলাম, জুম্মান আহমদ, মনির, সামীর প্রমুখ।

You may also like

Leave a Comment