প্রথম দফায় সিলেটে ৬টি উপজেলার নির্বাচনকে কেন্দ্র করে মাঠে নেমেছে সেনাবাহিনী। সোমবার সকাল থেকে প্রথম দফার উপজেলাগুলোতে তাদের উপস্থিতি চোখে পড়ে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় তাদের মাঠে নামানো হয়েছে।
জানা যায়, রোববার বিকেলে এবং রাতেই নির্বাচনী এলাকাগুলোতে পৌঁছেছে সেনাবাহিনী।
র্যাব, পুলিশ, আনসার, বিজিবিসহ অন্যান্য আইন শৃঙ্খলাবাহিনীর সঙ্গে স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে নেমেছে তারা। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৯ ফেব্র“য়ারি প্রথম দফার সিলেটের ৬টি উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হবে।
প্রতিটি উপজেলায় ২ প্লাটুন করে বিজিবি এবং এক প্লাটুন করে সেনাবাহিনী মাঠে নামানোয় হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম।
তিনি জানান, নির্বাচনের আগের দুই দিন এবং নির্বাচনের পরের দুই দিন ও নির্বাচনের দিনসহ মোট ৫ দিন সেনাবাহিনী মাঠে থাকবে। সে অনুযায়ী সোমবার থেকে সেনাবাহিনীসহ র্যাব, বিজিবি, কোস্টগার্ড, আনসার এবং পুলিশ সদস্যদের প্রথম দফার উপজেলাগুলোতে মাঠে নেমেছে।
উলে¬খ্য, গত ১৯ জানুযারি প্রথম দফা উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ছিল ২৫ জানুয়ারি, বাছাই শেষ হয় ২৭ জানুয়ারি এবং প্রত্যাহারের শেষ সময় ছিল ৩ ফেব্রুয়ারি।
