175
নিজস্ব প্রতিবেদক :তৃতীয় দফা উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দক্ষিণ সুরমা উপজেলার দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৩ জনের প্রার্থীতাকে অবৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
সোমবার দুপুরে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই বাছাই সম্পন্ন হয়। পরে ৩ জনের মনোনয়নপত্র বতিল ঘোষণা করা হয়।
সিলেট জেলা নির্বাচন কর্মকর্তা মো. আজিজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
আজিজুল ইসলাম জানান, দক্ষিণ সুরমা উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ রফিকের আয়কর
রিটার্ণ
কপি না থাকায় মনোনয়ণপত্র বাতিল করা হয়। ঋণ খেলাপী থাকায় ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী মো. আব্দুল মুহিত কোহিনুর ও হলফ নামায় স্বাক্ষর না থাকায় মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মালেকা বেগম চৌধুরীর মনোনয়নপত্র বাতিল করা হয়। তবে ফেঞ্জুগঞ্জ উপজেলায় কোন প্রার্থীর মনোনয়পত্র –
