260
সিলেটের কুমারগাঁও বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রে গত মঙ্গলবার দুপুরে অগ্নিকান্ডের ফলে সমগ্র সিলেট শহরে বিদ্যুৎ না থাকায় জনসাধারণ চরম পানির সংকটে পড়েছেন। এমতাবস্থায় জনগণের পানির সংকট নিরসনে এগিয়ে এসেছেন জিয়া পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ ডাঃ আরিফ আহমেদ মোমতাজ রিফা ও স্ত্রী ডাঃ নাসরিন সুলতানা কাশপী।
বুধবার সকাল থেকে তার নিজ উদ্যোগে নগরীর মিয়া ফাজিল চিশতস্থ বাসায় নিজের ডিপটিউপ ওয়েল থেকে জেনারেটর চালিয়ে ও নিজস্ব পুকুর থেকে স্থানীয় জনসাধারণকে পানি সরবরাহ করেন। এছাড়াও মহল্লার বিভিন্ন বাসায় জেনারেটর দিয়ে পানি সরবরাহ করেছেন। তিনি যেসব জনসাধারণ পানির সংকটে রয়েছেন তাদেরকে পানি সংগ্রহ করার জন্য আহবান জানিয়েছেন। বিজ্ঞপ্তি
