নিউইয়র্কে চাকরি খুঁজছেন মোনালিসা

by News Room
বিনোদন ডেস্ক : মডেল অভিনেত্রী মোনালিসা এখন আমেরিকায়। নিউইয়র্কে তিনি চাকরি খুঁজছেন। এটি কোনো নাটকের গল্পের দৃশ্য নয়। বাস্তবে তিনি স্থায়ীভাবে বসবাস করার লক্ষ্যে সেখানকার প্রবাসী বাঙালিদের প্রতিষ্ঠানে চাকরির জন্য চেষ্টা করছেন এমনটিই জানা গেছে।

গত বছর ম্যাজিক ডে ১২-১২-১২ তারিখে আমেরিকার প্রবাসী বাঙালি ফাইয়াজকে বিয়ে করেন মোনালিসা। বিয়ের এক বছর পেরুতেই তাদের সংসারে বিচ্ছেদের সুর বেজে উঠেছে।

এমনটিই জানিয়েছেন মোনালিসার ঘনিষ্ঠজন। বর্তমানে মোনালিসা নিউইয়র্কে তার আত্মীয়ের বাসায় আছেন।

You may also like

Leave a Comment