২০ দলীয় জোটের টানা হরতাল অবরোধের নামে দেশব্যাপী জ্বালাও পোড়াও-হত্যার প্রতিবাদে এবং ২০১৫ সালের এস.এস.সি ও সমমানের পরীার্থীদের স্বাগত জানিয়ে রোববার কানাইঘাট পৌর শহরে উপজেলা ছাত্রলীগ এক বিােভ মিছিল ও সমাবেশ করেছে। মিছিলটি পৌর শহরের প্রধান সড়কগুলো প্রদণি করে পৌর পয়েন্টে এসে পথসভায় মিলিত হয়। উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ শাহাব উদ্দিনের সভাপতিত্বে এবং উপজেলা ছাত্রলীগ নেতা আজমল হোসেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক শ্রী রিংকু চক্রবর্তী, প্রধান বক্তার বক্তব্য রাখেন কানাইঘাট উপজেলার ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রানা। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজলো যুবলীগের যুগ্ম আহ্বায়ক মীর মোঃ আব্দুল্লা। বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের অন্যতম নেতা মাসুম আহমদ মামুন রশিদ, জমির উদ্দন কামরান, আহমদ সোলেমান, সিলেট ল’ কলেজ ছাত্রলীগ সভাপতি এম মস্তাক আহমদ, জেলা ছাত্রলীগ নেতা ফারুক আহমদ, উপজেলা ছাত্রলীগ নেতা সুকান্ত দাস সুমন, মহানগর ছাত্রলীগ নেতা মামুন রশিদ রাজু। এছাড়াও বক্তব্য রাখেন ছাত্রনেতা মোহাম্মদ আলী, দেলোয়ার হোসেন, রুবেল আহমদ সাগর, আহমেদুল কবির মান্না, রেজোয়ান, হারিছ মামুন, রুবেল, ফয়সল, সারোয়ার, মিনু, রোমান, সালেহ, রনি, সৌরভ, আশরাফ, রাসেল, নাঈম, সোহাগ, আদনান, শাকিল, ফয়েজ প্রমুখ। সভায় বক্তারা বলেন- ছাত্রলীগের ইতিহাস বাঙ্গালি জাতির ইতিহাস। এদেশের ইতিহাসে ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে ৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা পরবর্তী ১৯৯০ সালের স্বৈরাচার বিরোধী আন্দোল ও তৎপরবর্তী স্বৈরাচারিনী খালেদা বিরোধী আন্দোলন সহ এদেশের প্রতিটি প্রগতিশীল আন্দোলনে বাংলাদেশ ছাত্রলীগ অগ্রভাগের ভূমিকা পালন করেছে। এছাড়াও বক্তারা ৫নং বড় চতুল ইউনিয়ন বিএনপির সাবেক সেক্রেটারী সন্ত্রাসের মদদদাতা ও পৃষ্টপোষক এবং চতুল বাজার মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় ও শহীদ মিনার ভাংচুর ও জাতীয় পতাকা পুড়ানো মামলার চার্জশীট ভুক্ত আসামী আলমাস উদ্দিন চৌধুরী কর্তৃক স্থানীয় যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মীদের হয়রানী করার জন্য নিজ বাড়ীতে ডাকাতির নাটক সাজাইয়া কানাইঘাট থানায় মামলা দায়েরের পায়তারার তীব্র নিন্দা করেন এবং এই ষড়যন্ত্রকারীকে আইনের আওতায় এনে অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপকে আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি
নাশকতার বিরুদ্ধে কানাইঘাটে ছাত্রলীগের মিছিল সমাবেশ
120
