বরিশাল থেকে সোহানুর রহমান: নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে কিছু মানুষ আওয়াজ তুললেও বেশিরভাগ মানুষ এই আন্দোলনে যুক্ত হন না। এ ব্যাপারে সবার দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটাতে হবে। পুরুষ ও কিশোরদের সংবেদনশীল আচরণ জরুরী। বরিশালে এক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন।
প্রতীকি যুব সংসদের নির্বাহী প্রধান সোহানুর রহমানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ, উন্নয়ন সংগঠক আনোয়ার জাহিদ, রণজিত দত্ত, শিশু সংগঠক শুভংকর চক্রবর্তী, জ্যেষ্ঠ সাংবাদিক স্বপন খন্দকার, সুশান্ত ঘোষ, সাইফুর রহমান মিরণ, ব্যবসায়ী প্রতিনিধি মো. আক্তার হোসেন, ওয়ার্ল্ড ভিশনের ফিল্ড অ্যাডভোকেসি এন্ড অ্যাকাউন্টিবিলিটি কো-অর্ডিনেটর সুরভী বিশ্বাস, ব্রাক জেলা প্রতিনিধি বিভাস চন্দ্র তরফদার, সেক্টর স্পেশালিস্ট্ (কমিউনিকেশন) দৃষ্টি তন্ময়, ডিভিশনাল ম্যানেজার মো: সেলিম মোল্লা, প্রতীকি যুব সংসদের চেয়ারপার্সন আমিনুল ইসলাম (ফিরোজ মোস্তফা) প্রমুখ।
