নতুন বছরে মোমেনা চৌধুরী

by News Room
চিন্তামন তুষার:মঞ্চঅভিনেত্রী মোমেনা চৌধুরী ২০১৪ সালে দুটি সিনেমায় অভিনয় করবেন।

তিনি গ্লিটজকে বলেন, “২০১৪ সাল শুরু করব সিনেমায় অভিনয় দিয়ে। মান্নান হীরা পরিচালিত শিশুতোষ সিনেমা ‘একাত্তরের ক্ষুদিরাম’-এ অভিনয়ের বিষয়টি চূড়ান্ত হয়েছে। জানুয়ারি থেকে এর শুটিং শুরু হওয়ার কথা।”

২০১৪ সাল থেকে সিনেমায় অভিনয়ের প্রতিই বেশি মনোযোগ দেবেন বলে মন্তব্য করেন।

তিনি জানান, মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিতব্য ‘একাত্তরের ক্ষুদিরাম’ চলচ্চিত্রতে তিনি অভিনয় করছেন এক মায়ের চরিত্রে। যে মা তার কিশোর সন্তানকে যুদ্ধের জন্য মানসিকভাবে প্রস্তুত করে তোলেন।

তিনি আরও জানান, আরেকটি চলচ্চিত্রের শুটিং শুরু হবে ফেব্রুয়ারিতে। এর নাম এখনও ঠিক হয়নি। তবে এ বিষয়ে একটি ঘোষণা আসতে পারে তার অভিনীত ‘লালজমিন’ নাটকের ৭৫তম শোয়ের মঞ্চে।

থিয়েটার শূন্যনের প্রযোজনা ‘লালজমিন’ নাটকের ৭৫ তম মঞ্চায়ন হতে যাচ্ছে ২৭ ডিসেম্বর। মূলত আরণ্যক থিয়েটারের কর্মী মোমেনা চৌধুরী সম্প্রতি মঞ্চে আসা ‘স্বপ্নপথিক’ নাটকেও অভিনয় করছেন।

বিভিন্ন টিভি চ্যানেলে তার অভিনীত নাটক নিয়মিত প্রচার হচ্ছে বলেও জানান তিনি।

তিনি ২২ বছর পর বাণিজ্যিক ধারার দুটি বিজ্ঞাপনে কাজ করেছেন সম্প্রতি।

তিনি বলেন, “দীর্ঘ ২২ বছর পর বাণ্যিজিকধারার দুটি বিজ্ঞাপনে কাজ করলাম। তবে সচেতনতামূলক বিজ্ঞাপনের কাজ নিয়মিতই করি।”

বিজ্ঞাপন দুটির নির্মাতা সরাফ আহম্মেদ জীবন ও এসএম সালাউদ্দিন।

তিনি জানান, ১৯৯১ সালে একটি কীটনাশক পণ্যের বিজ্ঞাপনের কাজ করেছিলেন তিনি। নানা কারণে এরপর আর কোনো বিজ্ঞাপনে কাজ করেননি।

You may also like

Leave a Comment