ডেস্ক রিপোর্টঃ দূর্যোগকালীন সময়ে গর্ভবতী নারীর যত্ন এবং প্রজনন স্বাস্থ্য বিষয় নিয়ে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের বাদশাগঞ্জ পাবলিক বালিকা উচ্চ বিদ্যালয়ে ০৯মে, রোজ বৃহ:বার (থিয়েটার শো) প্রদর্শনী করেছে এফআইভিডিবি- Women-Led Climate Resilience (WLCR) প্রকল্প।
মনোমুগ্ধকর জনসচেতনতামূলক নাটক দেখতে ভীর করে প্রায় দুই শতাধিক ছাত্রী। নাটকটিতে দুর্যোগ পূর্ববর্তী, দুর্যোগ চলাকালীন এবং দুর্যোগ পরবর্তী সময়ে করণীয় প্রজনন স্বাস্থ্য বিষয়ে সচেতনতা—এই সব বিষয়গুলো নিয়ে গণনাটক মঞ্চায়ন করা হয়।
ধর্মপাশা উপজেলার বাদশাগঞ্জ পাবলিক বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষকের সভাপতিত্বে ও এফআইভিডিবি-WLCR project এর ইউনিয়ন মবিলাইজার ইমরান আহমদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,অত্র বিদ্যালয়ের শিক্ষক বৃন্দ, ইউনিয়ন মবিলাইজার আবদুল্লাহ আল মামুন প্রমুখ।
উপস্থিতিরা শিক্ষকমন্ধলী ও ছাএীরা বলেন, আমাদের অজ্ঞাতার কারণে সময় মত আশ্রয়কেন্দ্র না যাওয়া; ক্ষতির পরিমাণ বেড়ে গেলে আমরা আশ্রয়কেন্দ্রে যাই। গর্ভবতী মহিলার গর্ভকালীন ও গর্ভ পরবর্তী চেক-আপ করা, ভারি কাজ না করা, প্রয়োজনীয় সঞ্চয় করা, ডাক্তার সাথে যোগাযোগ রাখা ইত্যাদি বিষয়াদি খেয়াল রাখতে হবে। আশা করি, এই নাটকটি মাতৃ ও শিশু মৃত্যু প্রতিরোধ করতে বিরাট জনসচেতনতা তৈরি করবে।
ধর্মপাশার বাদশাগঞ্জ পাবলিক বালিকা উচ্চ বিদ্যালয়ে এফআইভিডিবি- WLCR প্রকল্পের (থিয়েটার শো) প্রদর্শনী
152
