দ্বিধাবিভক্ত : আয়েশা মুন্নি

by News Room
মর্মযাতণা বয়ে বেড়ানো যে কত কষ্টের, কত বেদনারা
প্রতিনিয়ত তা ভাবনায় করে চলেছে কড়াঘাত।
রঙিণ স্বপ্নের স্বপ্নজাল বুনন অতীত হয়েছে কুড়ি কুড়ি বছরর ওপাড়।
প্রকৃতি যখন উপহার দিয়েছিল অসহায়ত্বের বোবা কান্নার ভাষা!
স্বজনের চাপিয়ে দেয়া ভুলে বাস্তবতার কষাঘাতে করেছিলাম নতিস্বীকার।
সে ভুলের অযুত নিযুত অভিযোগ…
দুধের কাফনে প্যাঁচিয়ে মনের গহীণে করেছি দাফন।
জীবন সন্ধি নামের এ ভুলের জন্য কোন দুঃখবোধ নেই আর আমার।
খণ্ডিত এক একটি ভুলকে সাজিয়েছি একেক রঙে,
আর তাই দিয়ে গেঁথেছি আশ্চর্য এক মালা।
সে মালার রঙিণ ফুলের ঘ্রাণে ম্রিয়মাণ মধ্যবয়সী চাঁদ।
মেঘের ভেলায় ভেসে রাতের আঁধার ধীরলয়ে ঝাপসা হবে।
কিন্তু তা বলে সকালের রোদ কোনদিনও ঝলমল করে উঠবে না,
আমার মেনে নেয়া ভুলের সাজানো বাগানে।
কেউ কেউ কখনো ফেরে না,
তুমিও না হয় নাইবা ফিরলে
তোমার জন্য আমি দ্বিধাবিভক্ত হলে।
বই – রঙিন রোদচশমা

You may also like

Leave a Comment