166
বিনোদন ডেস্ক:এমনিতেই আগামী ফেব্রুয়ারিতে কলকাতার বারে নাচের (ক্যাবারে ড্যান্সার) ঝলক দেখাবেন পিগি চপস প্রিয়াঙ্কা। তবে আগের মতো বাবলি বদমাশ রূপে নয় বরং ‘গুন্ডে’ ছবিতে বাঙালি ললনা নন্দিতা রূপেই দেখা যাবে তাকে। আর ছবিতে নাকি বাঙালি নন্দিতার পাণিপ্রার্থী হয়েছেন দুই নায়ক রণবীর সিং ও অর্জুন কাপুর।
সম্প্রতি মুক্তি পাওয়া ‘গুন্ডে’ ছবির পূর্ণাঙ্গ ট্রেলারে একটি গানে প্রিয়াঙ্কাকে বউ সাজা অবস্থায় দেখা যায়। আর তার পেছনে পুরোদস্তুর হিন্দু বাঙালি ছেলেদের মতোই মাথায় টোপর পরে বর রূপে ছিলেন রণবীর ও অর্জুন।
৭০ দশকের কলকাতার দুই উঠতি গুন্ডার গল্পকে কেন্দ্র করে তৈরি হচ্ছে ছবিটি। এটি পরিচালনা করেছেন আলি আব্বাস জাফর। ছবিতে রণবীর ও অর্জুনের চরিত্র দুটির নাম জয় ও বিরু। অনেকেই বলছেন, ছবিটিতে জয় ও বিরুকে দেখে বলিউড ভক্তদের ‘শোলে’ ছবির অমিতাভ আর ধর্মেন্দ্রর কথা মনে পড়ে যাবে।
আগামী বছরের ভ্যালেন্টাইন ডে অর্থাৎ ১৪ ফেব্রুয়ারি মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবিটি।
