164
সিলেটের খবর ডেস্ক:ক্যারিয়ারের ৭ বছরেই হিটের বন্যা। শাহরুখ, অক্ষয়, ফারহান, রনবীর, সাইফ- সবার সঙ্গেই কাজ করা হয়ে গেল। বাকি ছিলেন বলিউডের ২ খান বাহাদুর। এ বছর সেই ইচ্ছাও পূর্ণ হতে চলেছে দীপিকা পাডুকোনের। এ বছরই আমিরের বিপরীতে দেখা যাবে দীপিকাকে। ফারহান আখতার ও রাকেশ সিধওয়ানির যৌথ প্রযোজনা সংস্থা এক্সেল এন্টারটেনমেন্ট প্রযোজিত ছবির শুটিং শুরু হবে জুলাই, আগস্টে।
এর আগেই দীপিকা জানিয়েছিলেন সালমান, হৃতিকের সঙ্গেও কাজ করতে চান। দীপিকা বলেন, প্রতি বছরই আমাকে জিজ্ঞেস করা হয় আমি এবার কার সঙ্গে কাজ করতে চাই। আশা করি আগামী ২-১ বছরের মধ্যে আমি আমির, সালমান ও হৃতিকের সঙ্গেও কাজ করতে পারব।
শোনা যাচ্ছে, সালমানের বিপরীতে সুরজ বরজাতিয়ার আগামী ছবির জন্যও ইতিমধ্যে ডেট দিয়েছেন দীপিকা।
