দক্ষিণ সুরমাার দাউদপুরে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের নবনির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
গত শুক্রবার রাতে দাউদপুর ইউনিয়ন ছাত্রদল ও যুবদলের উদ্যোগে ইউনিয়নের তুরুকখলায় এ সংবর্ধনা প্রদান করা হয়।
মদন মোহন কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক লিমন আহমদ ও দক্ষিণ সুরমা উপজেলা যুবদল নেতা জাহাঙ্গীর আলম মুন্নার যৌথ পরিচালনায় সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর ছাত্রদলের নবনির্বাচিত সহ সভাপতি কবির আহমদ চৌধুরী উজ্জ্বল, নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক আজিজ রহমান লিহিন, সিলেট জেলা ছাত্রদলের নবনির্বাচিত সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল মুকিত জাহাঙ্গীর ও নবনির্বাচিত সহ সাংগঠনিক সম্পাদক আহবাবুর রহমান সিদ্দিকী।
বক্তব্য রাখেন সিলেট জেলা যুবদল নেতা মনজুর আহমদ, উপজেলা যুবদল নেতা কামরুল ইসলাম আবেদ, আইন উদ্দিন, উজ্জ্বল আহমদ অভি, আফজাল হোসেন, এমসি কলেজ ছাত্রনেতা খায়রুল আমিন, জুয়েল মাহমুদ, কয়ছর আহমদ, মদন মোহন কলেজ ছাত্রনেতা রাহেল আহমদ, সরকারি কলেজ ছাত্রনেতা কাওছার খান সুমন, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদল নেতা, হাবিবুর রহমান, সাইদুল ইসলাম, আলি আকবর, সামাদ, খয়রুল ইসলাম, সুজন, হাসান, জুনেল, সুলেমান, খোকন, জাকির, সামাদ, রুহুল, রায়হান, বাবলু, হাবিব, ওকিল।
উপস্থিত ছিলেন দাউদপুর ইউনিয়ন ছাত্রদলনেতা লিমন আহমদ, আফসান,ফাহিম, মাহবুব, মুর্শেদ, সুমন, কাওছার, উবেদ প্রমুখ।
এসময় সংবর্ধিত অতিথিরা বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে আমাদের উপর যে দায়িত্ব দেওয়া হয়েছে আমরা যেন তা যথাযথভাবে পালন করতে পারি এবং দেশের জন্য, দলের জন্য শরীরের শেষ রক্ত বিন্দু দিয়ে লড়ে যেতে পারি।
অনুষ্ঠানে যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ বলেন সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের কমিটিতে স্থান পাওয়া দাউদপুর ইউনিয়নের চার নেতা কে আমরা গর্বিত। তাদের হাত ধরে দলীয় কার্যক্রম এ ইউনিয়নে আরো এগিয়ে যাবে বলে আমরা বিশ্বাস করি।
অনুষ্ঠানে সংবর্ধিত নেতৃবৃন্দ কে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
