দাউদপুরে সাবেক অর্থমন্ত্রী এ এম এ মুহিত স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল

by News Room

সাবেক অর্থমন্ত্রী, সিলেট-১ আসনের সাবেক সংসদ সদস্য আবুল মাল আবদুল মুহিত স্মরণে ক্যাম্পেইন ফর জুয়েল আহমদ গ্রুপের আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

দক্ষিণ সুরমার দাউদপুর ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের সার্বিক সহযোগিতায় গত শুক্রবার (২০ মে) রাতে ইলাইগঞ্জ একটি কমিউনিটি সেন্টারে মিলাদ ও দোয়া মাহফিল পূর্বে স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

দক্ষিণ সুরমা উপজেলা জাতীয় শ্রমিক লীগের কার্য্যকরী সভাপতি ও ক্যাম্পেইন ফর জুয়েল আহমদ গ্রুপের চীফ এডমিন কিবরিয়া আহমদ অপু’র সভাপতিত্বে ও দাউদপুর ইউনিয়ন জাতীয় শ্রমিকলীগের আহবায়ক জামাল হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে
প্রধান অতিথির বক্তব্য রাখেন দাউদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান। প্রধান বক্তার বক্তব্য রাখেন দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতিকুল হক আতিক।বিশেষ অতিথির বক্তব্য রাখেন দাউদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি সিরাজুল ইসলাম, হারুনুর রশিদ হিরন, ফয়জুর রহমান, প্রচার সম্পাদক শাহিন আহমদ, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আব্বাস আলী, সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান, যুগ্ন সম্পাদক সাইফুর রহমান, তথ্য ও গবেষনা সম্পাদক মাতাব উদ্দিন, দপ্তর সম্পাদক আকবর আলী, জালালপুর ইউনিয় পরিষদের সদস্য ফজির আলী, দাউদপুর ইউনিয়ন পরিষদের সদস্য হীরা মিয়া, দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক জয়ন্ত গোস্বামী, দাউদপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাহিনমুল ইসলাম লিহিন।

সভায় বক্তারা বলেন সিলেটের কৃতি সন্তান মরহুম আবুল মাল আব্দুল মুহিত একজন ভাষা সংগ্রামী ও বীর মুক্তিযোদ্ধা হিসেবে তিনি বাংলাদেশের ইতিহাসের অংশ। ঐতিহ্যের পরস্পরা ধারণ করে দলীয় রাজনীতি করেও তিনি হয়ে উঠেছিলেন সর্বদলীয় অভিভাবক। তিনি প্রথাগত রাজনীতির পথে না হেঁটে জাতির বিকাশমান ধারাকে অগ্রবর্তী করেছেন, সদাহাস্যজ্বল কর্মযোগী, ধ্যানী এই মানুষটির স্পষ্টতা,বসরলতা ও সাহসীকতা সব মহলে প্রশংসিত। তিনি ছিলেন অফুরন্ত জীবনশক্তির এক প্রাণবন্ত মানুষ।

যুক্তরাষ্ট্র জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ও যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ নেতা জুয়েল আহমদের ব্যাবস্থাপনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আব্দুল মতিন, দাউদপুর ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ইরান মিয়া, ২নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আব্দুর নুর, ৩নং ওয়ার্ডের সভাপতি শহিব আলী, সাধারণ সম্পাদক আলমাছ আলী, দাউদপুর ইউনিয়ন শ্রমিক লীগের যুগ্ন আহবায়ক জামাল উদ্দিন নিজাম, ফারুক মিয়া, ছালিক আহমদ, সদস্য সচিব সাইদুর রহমান, দাউদপুর বনিক সমিতির সভাপতি শাহিন আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা জুয়েল আহমদ, সাহেদ আহমদ, খালেদ আহমদ, সিলাম ইউনিয়ন শ্রমিকলীগের আহবায়ক খলিল আহমদ, কামালবাজার ইউনিয়ন শ্রমিক লীগের আহবায়ক আব্দুল মতিন, সিলাম ইউনিয়ন যুবলীগ নেতা কামাল আহমদ, শ্রমিক নেতা সুহেল আহমদ, ইসমাইল হোসেন, ইছবর আলী, আবুল মিয়া, তাজুল মিয়া, আব্দুস শহিদ, রাহিম আহমদ, আমির আলী, দাউদপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মুশফিকুর রহমান রনি, ছাত্রলীগ নেতা বদরুল ইসলাম, বুলবুল, মোনায়েম, উসমান, শাহিন, আরিফ, কামাল, হামিদ, সুমন, শাকেল প্রমুখ।

শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ইলাইগঞ্জ জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা সামসুল ইসলাম।

স্মরণ সভা শেষে মরহুম আবুল মাল আবদুল মুহিতের মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন হাফিজ মাওলানা সামসুল ইসলাম।বিজ্ঞপ্তি

You may also like

Leave a Comment