ঢাবি ক্যাম্পাসে নবজাতকের লাশ

by News Room

ন্যাশনাল ডেস্ক:ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে নবজাতকের গলিত মৃতদেহ উদ্ধার করা হয়েছে।বুধবার বিকেল তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পিছনের খোলা জায়গা থেকে পুলিশের সহযোগিতায় ওই নবজাতকের মৃতদেহ প্রক্টরিয়াল টিম উদ্ধার করে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী জানান, খবর পেয়ে পুলিশের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। পুলিশকে এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে৷ নবজাতকটি ছেলে। পাঁচ-ছয় দিন আগে মরদেহটি কেউ ফেলে গিয়েছে বলে আমরা ধারণা করছি৷

সুত্র: বাংলাদেশ জার্নাল

You may also like

Leave a Comment