ড্রিমস ফর দ্য স্ট্রিট চিলড্রেন ফাউণ্ডেশনের যাত্রা শুরু

by News Room

নিজস্ব সংবাদদাতা: ‘পথকলিরাও পুষ্প হোক’ স্লোগান নিয়ে গতকাল যাত্রা শুরু করেছে সামাজিক সংগঠন ‘ড্রিমস ফর দ্য স্ট্রিট চিলড্রেন ফাউণ্ডেশন’।

সানমারের ওয়েলফুড রেস্টুরেন্টের কনফারেন্স রুমে উক্ত প্রোগ্রামে সংগঠনটির ফাউণ্ডার রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে কো-ফাউণ্ডার ইউসুফ ও সাদিকার সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কনফিডেন্স গ্রুপের চট্টগ্রাম এরিয়া কর্মকর্তা মেজবাহ বিন হাসান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মিয়ানমারের শিক্ষার্থী চিকু ও পাকিস্তানের শিক্ষার্থী ফাহিমা শাহজাদি।

প্রোগ্রাম শেষে পথশিশুদের মাঝে বিভিন্ন ধরণের শিক্ষা উপকরণ বিতরণসহ পথশিশুদের সাথে দুপুরের খাবার গ্রহণ করেন সংগঠনটির পরিচালনা পর্ষদ ও অতিথিবৃন্দ।

উল্লেখ্য, সংগঠনটি প্রতিষ্ঠা করেন ৪ জন তরুণ। অাইঅাইইউসির রিয়াজ উদ্দিন, ইউসুফ, এশিয়া ইউনিভার্সিটি ফর উইমেন এর সাদিকা ও নর্থইস্ট মেডিকেল কলেজের নাদিয়া। তাদের সংগঠনে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করে যাচ্ছেন অারো ৩০ জনের মতো তরুণ-তরুণী।

You may also like

Leave a Comment