205
চলমান ট্রাফিক সপ্তাহের দ্বিতীয় দিনে আজ বৃহস্পতিবার (১৭ জুন) মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক পুলিশ অভিযান পরিচালনা করে মোট ১৩৫টি মামলা ও ৯২টি গাড়ি আটক করে।
নগরীর মধুবন পয়েন্ট, শেখঘাট পয়েন্ট, শিবগঞ্জ পয়েন্ট ও ওভার ব্রীজের নিচে চেকপোস্টের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়। ট্রাফিক বিভাগের QRT টিম বিভিন্ন স্থানে অভিযান ও চেকপোষ্ট পরিচালনা করে ৪৪টি মামলা ও ১২টি যানবাহন আটক করে। এছাড়া বিভিন্ন পয়েন্টে ডিউটিতে নিয়োজিত ট্রাফিক পুলিশ ২৬টি মামলা ও ১৪ টি গাড়ি আটক করে।
উল্লেখ্য যে, সিএনজি ৯২টি, মোটরসাইকেল ৮৭ টি, প্রাইভেট কার ১১ টি ও অন্যান্য ১৬ টি আটক এবং সিএনজি ১৪, মোটরসাইকেল ৬৬, প্রাইভেট কার ০৩ , অন্যান্য ৩৫ টি সহ মোট ২০৬ টি মামলা ও ১১৮ টি গাড়ি আটক করা হয়।
