139
টি-২০ ‘বিশ্বকাপ’ ট্রফি নিয়ে সিলেটে রোড শো অনুষ্ঠিত। টি-২০ ‘বিশ্বকাপ’ ট্রফি এখন সিলেটে। এক বনার্ঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে বিশ্বকাপ ট্রফি নিয়ে সিলেটে রোড শো অনুষ্ঠিত হয়। সিলেট বিমান বন্দর থেকে নগরবাসী পক্ষ থেকে বিশ্বকাপ ট্রফিটি গ্রহন করেন সিলেট সিটি কপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। বিমান বন্দর থেকে শুরু হয়ে সিলেট নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়। টি-২০ বিশ্বকাপ ট্রফি নিয়ে রোড শো চলাকালে নগরীতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। এসময় এক নজর টি-২০ বিশ্বকাপ ট্রফি দেখার জন্য ক্রিকেটভক্তদের উপচে পড়া ভীড় লক্ষ্য করা যায়।
