জৈন্তাপুরে ৪ টি মামলার ফেরারি আসামী ইমন আটক

by News Room

এম,এম,রুহেল জৈন্তাপুর থেকে:
সিলেটের জৈন্তাপুর উপজেলা হতে আজ বৃহস্পতিবার মোষ্ট ওয়ান্টেড আসামী কানাইঘাট উপজেলার সোনাতনপুঞ্জি গ্রামের শফিকুল হকের ছেলে ইব্রাহিম ওরফে ইমন (২৯) কে আটক করেছে থানা পুলিশ।আজ বৃহস্পতিবার রাত ১.৩০ ঘটিকার সময় জৈন্তাপুর মডেল থানাধীন ২নং লক্ষ্মীপুর এর জনৈক শাহজাহান মিয়ার বাড়ীর হতে গ্রেফতার করে জৈন্তাপুর মডেল থানা পুলিশের একটি টিম । তার বিরুদ্ধে নিম্ন বর্নিত কয়েকটি মামলা রয়েছ।ধারনা করা হচ্ছে সে আন্ত জেলা চোর ও ডাকাত দলের সক্রিয় সদস্য।তার বিরুদ্ধে বর্নিত মামলা সমুহ ১। কানাইঘাট থানায় খুনের মামলা
২। কানাইঘাট থানায় চুরি মামলা ৩। জৈন্তাপুর মডেল থানার চুরি মামলা ৪। গোলাপগঞ্জ থানার নেশাজাতীয় দ্রব্য খাওয়াইয়া চুরির মামলা রহিয়াছে।জৈন্তাপুর মডেল থানার ওসি তদন্ত ওমর ফারুক মোড়ল বলেন তার বিরুদ্ধে অন্তত ৪টি মামলা রয়েছে। যার জন্য সে পলাতক বলে জানা যায়।আজই আসামী ইমন কে কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

You may also like

Leave a Comment