নিউজ ডেস্ক: গতকাল বুধবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়ে গেলো ইয়্যুথনেট ফর ক্লাইমেট জাস্টিস সিলেট জেলার গ্রুপ ফরমেশন । যার মধ্য দিয়ে আনুষ্ঠানিক ভাবে সিলেটে ইয়্যুথনেটের যাত্রা শুরু হলো। সন্ধ্যা ৭:৩০টা থেকে শুরু করে রাত ৯ টা পর্যন্ত জুম প্লাটফর্মে এ মিটিং অনুষ্ঠিত হয়। মিটিংয়ে দেশের বিভিন্ন জেলার সমন্বয়কগন যুক্ত হয়েছিলেন ।
মিটিংয়ে উপস্থিত ছিলেন ইয়্যুথনেট ফর ক্লাইমেট জাস্টিস এর প্রধান সমন্বয়ক শাকিলা ইসলাম এবং সিলেট অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক মোহাম্মদ গুলজার আহমদ সহ আরোও অনেকে।
সিলেট টিমের সমন্বয়ক সাংবাদিক ডি. এইচ. মান্নার বক্তব্যের মধ্যদিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। ইয়্যুথনেট এর কার্যক্রম সম্পর্কে বিস্তারিত একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন ফিরোজ মোস্তফা।
অনুষ্ঠানে বক্তাগণ জলবায়ু পরিবর্তন মোকাবেলায় তরুণরা কিভাবে কাজ করতে পারে এই নিয়ে বিস্তারিত আলোচনা করেন। আলোচনা পর্ব শেষে তরুণদের ইয়্যুথনেট সম্পর্কে বিভিন্ন প্রশ্নের জবাব দেন ঢাকা ইয়্যুথনেট টিমের সমন্বয়ক রুহুল আমিন রাব্বি ও শাকিলা ইসলাম।
এছাড়াও তরুণরা শুধুমাত্র একজন জলবায়ু কর্মী নয় সর্বোপরি যেন একজন ভালো মানুষ হয়ে গড়ে উঠতে পারে এই বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন ফিরোজ মোস্তফা।
অনুষ্ঠানে সমন্বয়কারী ছিলেন সিলেট জেলা ইয়্যুথনেটের সহ কো-অর্ডিনেটর ও মাস্টার ফ্যাসিলিটেটর নাজমুস নাহিদ। পরবর্তীতে সিলেট জেলা ইয়্যুথনেট এর অন্য আরেকজন মাস্টার ফ্যাসিলিটেটর হুমায়রা আহমদ জেবার বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে ।
