জৈন্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

by News Room

মোঃ সাজ উদ্দিন সাজু, জৈন্তাপুর থেকে:

একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জৈন্তাপুর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উপজেলা মিলনায়তনে সকাল ১১:০০ ঘটিকায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে জৈন্তাপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ২১ শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে রাত ১২:০০ ঘটিকায় উপজেলা প্রশাসন সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন।

জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রিপামনি দেবীর সভাপতিত্বে উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ আজিজুল হক খোকন’র পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি কামাল আহমদ৷ বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম দস্তগীর আহমদ, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলী, ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম, কামরুজ্জামান চৌধুরী, মোঃ ইয়াহিয়া, উপজেলা প্রকৌশলী এ কে এম রিয়াজ মাহমুদ, আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ আলা উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মুহিবুর রহমান মেম, সাংগঠিনক সম্পাদক মাস্টার নিপেন্দ্র কুমার দে, হানিফ মোহাম্মদ, অর্থ সম্পাদক মোঃ জালাল উদ্দিন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, উপজেলা শ্রমিকলীগের সভাপতি ফারুক আহমদ, এছাড়া বক্তব্য রাখেন মাস্টার আব্দুল জলিল, যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলাম, এ্যাডভোকেট হানিফ আহমদ, হানিফ আহমদ, আব্দুর রহমান, জৈন্তাপুর বিয়াম ডাঃ কুদরত উল্লাহ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু সুফিয়ান বেলাল প্রমুখ। অনুষ্ঠানে ভাষা দিবস উপলক্ষে আয়োজিত রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

You may also like

Leave a Comment