আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সিলেট মহানগর যুবলীগের শ্রদ্ধা নিবেদন

by News Room

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে সিলেট মহানগর যুবলীগ। (২১ ফেব্রুয়ারি) সোমবার সকাল ৯টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন তারা।

শ্রদ্ধাঞ্জলি নিবেদনকালে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার। এছাড়াও মহানগরের ২৭টি ওয়ার্ড যুবলীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ অসংখ্য মহানগর যুবলীগ নেতৃবৃন্দরাও উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

You may also like

Leave a Comment