স্টাফ রিপোর্টঃ দেশে করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকার ঘোষিত সর্বাত্মক লকডাউনের ৬ষ্ট দিনে মঙ্গলবার জৈন্তাপুর উপজেলার বিভিন্ন বাজার ও পয়েন্টে নানা অজুহাতে লোক চলাচল অনেক বেড়েছে, চলছে আড্ডা ও। স্বাস্থ্যবিধির বালাই নেই।
সরকার কঠোর বিধিনিষেধ আরোপ করলেও ঘরে থাকছে না মানুষ। লুকোচুরি খেলা হচ্ছে প্রশাসনের সাথে। এতে হিমশিম খেলেও কঠোর তৎপরতা চালিয়ে যাচ্ছে জৈন্তাপুর উপজেলা প্রশাসন। জৈন্তাপুরে লকডাউন বিধিনিষেধ কার্যকরে পুলিশ সদস্যদের পাশাপাশি রয়েছেন সেনাবাহিনীর সদস্যরা।এতে তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত আজমেরী হক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারুক আহমদ ও সিলেট থেকে আসা সহকারী কমিশনার মিছবা উদ্দিনের যৌথ নেতৃত্বে কাজ করছেন। তারা গাড়ি নিয়ে বিভিন্ন এলাকায় ঘুরছেন এবং মানুকে অপ্রয়োজনে ঘরের বাহিরে না যেতে অনুরোধ করছেন তারা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে কথা বলে জানা গেছে, লকডাউনের কৌতূহলী মানুষ ও তরুণদের নিয়েই বেশি ঝামেলা পোহাতে হচ্ছে। বাজার সহ বিভিন্ন পয়েন্টে কম বয়সী ছেলেরা অলিগলি ছেড়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, বসে আড্ডা দিচ্ছে। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর গাড়ি দেখলেই দৌঁড়ে পালাচ্ছে। কোথাও কোথাও অপ্রয়োজনে ঘোরাফেরা করা তরুণ সহ বিভিন্ন বয়সী মানুষকে জরিমানা করে সতর্ক করে ছেড়ে দেওয়া হচ্ছে। মানুষ যদি এভাবে লুকোচুরি খেলা করে তবে কিভাবে সম্ভব সবার পেছনে ছুটে বেড়ানো?
উপজেলার ভিবিন্ন স্থান ঘুরে দেখা যায়, ইউনিয়নের বাজার গুলোতে মানুষের উপচে পড়া ভিড়। তাদের মুখে মাস্ক নেই। আরো নেই স্বাস্থ্যবিধির কোনো বালাই। নিজ নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে বসে উঁকি দিয়ে দেখছে প্রশাসনের গাড়ি আসছে কিনা। প্রশাসনের গাড়ি দেখলেই দোকানের সাডার লাগিয়ে দূর থেকে প্রশাসনকে দেখছে তারা। সিলেট তামাবিল মহাসড়কে পুলিশের চকপোষ্ট থাকলেও চলছে ট্রাক, লেগুলা, অটোরিক্সা, পিকআপ সহ বিভিন্ন গাড়ি।
তারা প্রতিবেদক’কে জানান, করোনা পরিস্থিতি নাজুক থেকে আরো নাজুক হচ্ছে। এ অবস্থায় সরকারের বিধিনিষেধ না মেনে চলালে পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে। কিন্তু মানুষকে বোঝানো যাচ্ছে না। মানুষ যদি নিজেদের স্বাস্হ্যের কথা নিজেরাই না বোঝে তাহলে প্রশাসন বা আইনশৃঙ্খলা বাহিনী আর কতোটা বোঝাবে? প্রতিদিন অভিযান চালানো হচ্ছে এবং জরিমানা করা হচ্ছে। তবুও মানুষের কোনো ভয়ভীতি দেখা দিচ্ছে না।
জৈন্তাপুরে কঠোর লকডাউন যেন চোর পুলিশ খেলা
144
previous post
