জৈন্তাপুরে অনলাইন ভিত্তিক নিউজ চ্যানেল “দ্যা প্রাইম বুলেটিন টিভি”র যাত্রা শুরু

by News Room

এম এ হান্নান:জৈন্তাপুরে অনলাইন ভিত্তিক নিউজ চ্যানেল “দ্যা প্রাইম বুলেটিন টিভি”র যাত্রা শুরু হয়েছে।গত শুক্রবার রাতে জৈন্তাপুরের ঘাটেরচটি এলাকায় স্থানীয় উপহার কমপ্লেক্সে গণমানুষের উপস্থিতিতে   প্রাইম বুলেটিন টিভির আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।স্থানীয় ৬নং চিকনাগুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রশীদ চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মো: বশির উদ্দিন ।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি গোলজার আহমদ হেলাল,সিলেট সদর উপজেলার ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাজহারুল ইসলাম ডালিম , ৪নং দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল ইসলাম বাহার , সাংবাদিক -কলামিস্ট সালেহ আহমদ, , জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক মোঃ কামরুজ্জামান চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সদস্য মুজিবুর রহমান খান।

এতে  বিএনপি নেতা নাসির উদ্দিন, যুবলীগ নেতা আনোয়ার হোসাইন, সাংবাদিক এম এ হান্নান, ছাত্রলীগ নেতা কামরান আহমদসহ জৈন্তাপুর উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,জনপ্রতিনিধি,এলাকার মুরুব্বী,যুবসমাজ,ছাত্র ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে প্রতিষ্ঠানের পরিচালক মঈনুল ইসলাম অতিথিসহ সকলকে ধন্যবাদ জানান।তিনি গণমাধ্যমটির অগ্রযাত্রায় সবার সহযোগিতা চান।এতে আগত অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করেন প্রাইম বুলেটিন পরিবারের সদস্যবৃন্দ।No description available.

অনুষ্ঠানের শেষলগ্নে আমন্ত্রিত অতিথিবৃন্দ কেক কেটে প্রাইম বুলেটিন টিভি’র নবযাত্রার শুভ সূচনা ও শুভ উদ্বোধন করেন।পরে পার্শ্ববর্তী মার্কেটে তাদের নবযাত্রার শুভ সূচনালগ্নে প্রতিষ্ঠানের সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ফিতা কেটে উদ্বোধন করেন অতিথিরা।অনুষ্ঠানে আয়োজকদের পক্ষ থেকে তিন শতাধিক সুধীজনদের নৈশভোজ করানো হয়।

 

You may also like

Leave a Comment