গ্রীন ডিজএ্যাবলড ফাউন্ডেশন (জিডিএফ)’র কার্যালয় পরিদর্শন কালে শ্রীশ্রী ঠাকুরবংশী বংশের ১০ম পুরুষ শ্রীমৎ স্বামী শিবানন্দ বাবা বলেছেন, মানব সেবামূলক প্রতিষ্ঠান প্রতিবন্ধী মানুষের কল্যাণে নিঃস্বার্থে কাজ করে যাচ্ছে। এই প্রতিষ্ঠানটি পরিদর্শন করে আমি অত্যান্ত মুগ্ধ হয়েছি। এ প্রতিষ্ঠানের উত্তরোত্তর উন্নতী কামনা করি এবং খোদার দোয়া বর্ষিত হোক এই কামনা করছি।
জিডিএফ পরিদর্শনকালে প্রতিবন্ধী শিক্ষার্থীরা শ্রীমৎ স্বামী শিবানন্দ সম্মানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত ১৮ মার্চ সোমবার দুপুরে সিলেট নগরীর জিন্দাবাজারস্থ জিডিএফ কার্যালয় পরিদর্শন কালে উপস্থিত ছিলেন জিডিএফ’র চেয়ারম্যান কবির আহমদ, ভাইস চেয়ারম্যান ও দক্ষিণ সুরমা নছিবা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.এইচ.এম ইসরাইল আহমদ, নির্বাহী পরিচালক মোঃ বায়জিদ খান, কোষাধ্যক্ষ মাসুম আহমদ চৌধুরী, নির্বাহী সদস্য প্রমেশ দত্ত, রকিব খান, সালামত রাজা চৌধুরী, ম্যানেজার স্বপন মাহমুদ, হিসাব রক্ষক নমিতা রাণী দে, শিক্ষক সাবিনা ইয়াসমিন ও জিডিএফ ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীবৃন্দ।
স্বামী শিবানন্দ আরো বলেন, নিঃস্বার্থে মানুষের কল্যাণে কাজ করলে অবশ্যই সফলতা লাভ করা সম্ভব। ঈশ^রের চিন্তা যত করবে, পৃথিবীতে ততই শান্তি বিরাজ করবে। প্রতিবন্ধীদের কল্যাণে মরহুম রজব আলী খান নজিব এর হাতে গড়া সংগঠন জিডিএফ’র কাজ-কর্ম দেখে আমি মুগ্ধ হয়েছি। এ ধরণের মানবসেবামূলক কার্যক্রম যেন আজীবন অব্যাহত থাকে এই প্রত্যাশা করছি।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী কয়েছ মিয়া। বিজ্ঞপ্তি
জিডিএফ পরিদর্শনকালে কার্যক্রম দেখে শ্রীমৎ স্বামী শিবানন্দ মুগ্ধ
127
previous post
