প্রতিটি প্রজন্মের মধ্যেই দেখা যায় কোনো না কোনো সামাজিক পরিবর্তনের জন্যে বিপ্লব হয়; আন্দোলন হয়। আর তাতে নেতৃত্ব দেয় তরুন সমাজ। জলবায়ু সুরক্ষার দাবিতে রাজধানী ও বরিশালসহ দেশের বিভিন্নস্থানে বিক্ষোভ করেছে তরুণরা ।
এশিয়া মহাদেশের বিভিন্ন দেশে চলমান এশিয়া ক্লাইমেট র্যালির অংশ হিসেবে সোমবার (২৮শে নভেম্বর) দুপুর ১২ টা থেকে ১ টা অবধি রাজধানীর উত্তর বাড্ডা হোসেন মার্কেটে পদযাত্রা ও মানববন্ধন করেছে স্থানীয় যুব ও কিশোর-কিশোরিরা। ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস ঢাকা ইউনিটের সমন্বয়কারী রুহুল আমিনের নেতৃত্বে সামাজিক দুরত্ব বজায় রেখে ঢাকা বিভাগের বিভিন্ন জেলার ৩০ জন তরুন পরিবেশ ও জলবায়ু কর্মীরা একযোগে এই কর্মসূচীতে অংশগ্রহন করেন। রাজধানী সহ সারা দেশে কার্বন নিঃসরণ কমিয়ে আনতে দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য সরকারের নীতিনির্ধারণী মহল, উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান, সংবাদ মাধ্যমসহ বিভিন্ন মহলে গুরুত্ব দেবার জন্যই জলবায়ু যোদ্ধাদের এই আয়োজন।
