ডেস্ক রিপোর্ট:: জকিগঞ্জের স্কুল শিক্ষক আব্দুল করিমের লাশ দাফনের ১৩ দিন পর কবর থেকে বুধবার সকাল ১১টায় উত্তোলন করা হয়েছে।উত্তোলনের পর ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামসেদ আলী জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা টিটন খীসার নেতৃত্বে লাশ উত্তোলন করা হয়েছে।সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার স্বরূপচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুল করিম (৪৬)। তিনি উপজেলার সুলতানপুর ইউনিয়নের ঘেচুয়া গ্রামের মৃত মুজম্মীল আলীর ছেলে। ৯ জুলাই তাকে হত্যার অভিযোগ ওঠে। হত্যার পর আব্দুল করিম হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে তড়িঘড়ি করে লাশ দাফন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট টিটন খীসা এ ব্যাপারে বলেন, হত্যার ১৩ দিন পর লাশ উত্তোলন করা হলো। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে ঘেচুয়া কবরস্থান থেকে লাশ উত্তোলন করা হয়েছে।
এ ঘটনায় নিহতের ভাইয়ের স্ত্রী রুজি বেগম বাদী হয়ে করিমের অপর দুই ভাই আব্দুর রহিম, এসআই শাকুর আহমদসহ পাঁচজনকে আসামি করে মামলা করেন।
