135
জকিগঞ্জে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি থেকে অর্ধশত নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
গত শুক্রবার বিকালে উপজেলার বারঠাকুরী ইউনিয়নের সোনাসার বাজারে বারঠাকুরী ইউনিয়ন জামায়াতের সভাপতি মো: আজিজের সভাপতিত্বে ও সেক্রেটারী ইয়াকুব আলীর পরিচালনায় অনুষ্ঠিত যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জকিগঞ্জ উপজেলা সভাপতি ও সাবেক মেম্বার জামায়াতনেতা আব্দুল আজিজ। অনুষ্ঠানে এনাম উদ্দিন, সাজ উদ্দিন ও মাসুম আহমদের নেতৃত্বে আওয়ামী লীগ থেকে ও নিজাম উদ্দিন ও তাজুল ইসলামের নেতৃত্বে জাতীয় পার্টি থেকে অর্ধ শতাধিক নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগ দান করেন। বিজ্ঞপ্তি
