ছাত্রদল নেতা ফাহিম চৌধুরীর বাড়িতে পুলিশি তল্লাশি,আব্দুস সামাদ লস্কর মুনিমের নিন্দা

by News Room

বিজ্ঞপ্তি: গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও উপজেলা শাখার সদ্য সাবেক সদস্য-সচিব ফাহিম চৌধুরীর বাড়িতে অনৈতিক ভাবে পুলিশি তল্লাশির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আব্দুস সামাদ লস্কর মুনিম।

আজ বুধবার (১১ মে) এক বিবৃতিতে আব্দুস সামাদ লস্কর মুনিম বলেন, রাত-বিরাতে ছাত্রদলের সাবেক নেতা ফাহিম চৌধুরীর বাড়িতে তল্লাশি চালিয়ে হয়রানি করছে পুলিশ। এ সময় তাদের পরিবারের সদস্যদের সঙ্গেও অমানবিক আচরণ করা হয়। যা একটি গণতান্ত্রিক দেশে কোনো মতেই কাম্য নয়।

এ ধরনের ঘটনা চলতে থাকলে দেশের ছাত্র জনতা আইনের প্রতি শ্রদ্ধা হারিয়ে ফেলবে বলেও মনে করেন তিনি।

তাই অবিলম্বে তল্লাশির নামে ফাহিম চৌধুরী সহ সকল নেতা-কর্মীদের বাসায় এ ধরনের আক্রমনাত্মক অভিযান বন্ধের আহ্বান জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, গত সোমবার (৯ মে) রাতে ফাহিম চৌধুরীর বাড়িতে তাকে গ্রেফতারের জন্য পুলিশ অভিযান চালায়। কিন্তু পরিবারের সদস্যরা তার বিদেশে অবস্থানের বিষয়টি বলার পরও অহেতুক হয়রানির করা হয় তাদের । এবিষয়ের পর থেকে তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ করেছেন।

You may also like

Leave a Comment