ছাতকে ১০৩ বোতল বিদেশি মদসহ ১ মাদক ব্যাবসায়ীকে আটক করেছে পুলিশ

by News Room

ছাতক প্রতিনিধি: ছাতক থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ নাজিম উদ্দিনের দিকনির্দেশনায় ও এসআই আতিকুল আলম খন্দকারের নেতৃত্বে ১৯ জুলাই সোমবার দুপুরে গোপন সংবাদের ভিক্তিতে এসআই আনোয়ার হোসেন ও এসআই সামছুল আরেফিন সহ সঙ্গীয় ফোর্সদের সহযোগিতার মাধ্যমে পৌর শহরের ৩ নং ওয়ার্ডের নোয়ারাই গ্রামের মৃত শসিলমল দেবনাতের পুত্র পরিমল দেবনাথ (৪৮) এর নিজ বসতঘর থেকে বিভিন্ন ধরনের ১০৩ বোতল মদ উদ্ধার সহ পরিমল দেবনাথ কে গ্রেফতার করে ছাতক থানা পুলিশ। যাহার বাজারমূল্য আনুমানিক ১ লক্ষ ৭ হাজার টাকা।

ছাতক থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ নাজিম উদ্দীন মদ উদ্ধার ও আসামী পরিমল দেবনাথ গ্রেফতারের বিষয়ে নিশ্চিত করেন।

You may also like

Leave a Comment