ছাতক প্রতিনিধি: ছাতকে মৌলভীবাজার জেলার সুজন দাশ (৩৮) হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলিম ধর্ম গ্রহন করেছেন। শুক্রবার (১২ নভেম্বর) ছাতকের গোবিন্দগঞ্জ বাজার মসজিদে জুমআ’র নামাজের পূর্বে শত শত মুসলমানদের উপস্থিতিতে কালেমা পরে মুসলমান ধর্ম গ্রহন করেন। তাকে কলেমা পাঠ করান গোবিন্দগঞ্জ বাজার মসজিদের খতিব ও গোবিন্দনগর ফজলিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল-মাদানী। এ সময়ে তার বর্তমান নাম দেওয়া হয়েছে আব্দুর রহমান। তিনি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার দক্ষিণ ভাড়াউড়া এলাকার মৃত হরেন্দ্র দাস ও মিলু রানী দাশ (বর্তমান নাম আয়েশা বেগম) ছেলে। এর আগে গত (২৯অক্টোবর) মৌলভীবাজার আদালতে নোটারীর মাধ্যমে সেচ্ছায় হিন্দু ধর্ম ত্যাগ করে নও মুসলিম হন আব্দুর রহমান। এ ব্যাপারে আব্দুর রহমান, আগে থেকেই মুসলিম ধর্ম আমার ভালো লাগতো। আমি কারো প্ররোচনায় না পরে নিজের ইচ্ছায় হিন্দু ধর্ম ছেড়ে মুসলমান ধর্ম গ্রহন করেছি।
