ছাতকে শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ

by News Room

ছাতক প্রতিনিধি: ছাতকে ইউনিয়ন পরিষদের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ করা হয়েছে। ০৬ নভেম্বর বুধবার সকালে উপজেলা ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের ২৫৪ জন ছাত্র-ছাত্রীদের একটি করে ছাতা বিতরণ করা হয়। ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা তহবিল থেকে ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণের উদ্যোগ গ্রহন করে ইউনিয়ন পরিষদ। বুধবার ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের ২৫৪জন ছাত্র-ছাত্রীর মাঝে আনুষ্ঠানিকভাবে প্রতিজনের হাতে একটি করে ছাতা তুলে দেয়া হয়। এ উপলক্ষে ইসলামপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে ইসলামপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ছাতা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ছাতক উপজেলা নির্বাহী অফিসার গোলাম মোস্তাফা মুন্না। ইউপি চেয়ারম্যান এড. সুফি আলম সোহেলের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক লুৎফুর রহমান জাবেদের পরিচালনায় অনুষ্ঠিত ছাতা বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ছাতক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজিব চক্রবর্তী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কবি পুলিন চন্দ্র রায়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গনি, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আলহাজ্ব আবুল হাসান, এসময় ছাতক উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি তানভীর আহমদ জাকির, ভীশন ওয়েলফেয়ার সোসাইটির সাধারন সম্পাদক নাজমুল হাসান জুয়েল, অভিভাবক সদস্য সাব্বির আহমদ, সাংবাদিক সাকির আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।

You may also like

Leave a Comment