ছাতকে মনিকা প্লাজা ব্যবসায়ী পরিষদের সভাপতি আনোয়ার হোসেন, সম্পাদক রুমেন চৌধুরী

by News Room

ছাতক প্রতিনিধি: ছাতক শহরের মনিকা প্লাজা ব্যবসায়ী পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার ব্যবসায়ীদের এক সভায় ২ বছর মেয়াদী মনিকা প্লাজা ব্যবসায়ী পরিষদের এ নতুন কমিটি গঠন করা হয়। সভায় ১৮ সদস্য বিশিষ্ট কমিটি ও ৭ সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে সভাপতি পদে শাড়ী মেলার প্রোপ্রাইটার মোঃ আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক পদে মা ফ্যাশন হাউজের পরিচালক মোঃ রুমেন চৌধুরী কে নির্বাচিত করা হয়েছে। কমিটিতে সিনিয়র সহ সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, সহ সভাপতি মোঃ আখতার
হোসেন, সহ সাধারণ সম্পাদক মোঃ মানিক তালুকদার, সাংগঠনিক সম্পাদক মোঃ আবু বক্কর ফয়ছল, অর্থ সম্পাদক মো:ইকবাল হোসেন শিমুল, প্রচার সম্পাদক মাহবুব আলম ও মহিলা বিষয়ক সম্পাদক রয়েছেন মোছাঃ লছনু বেগম চৌধূরী।

কমিটিতে সদস্য রয়েছেন, নিপেন্ড দাস পলাশ, মোস্তাফিজুর রহমান সেলিম, জাহাঙ্গীর আলম (২), সামছুল ইসলাম, মোঃ আব্দুল ওদুদ, মোছাঃ জোৎস্না বেগম, এমদাদুর রহমান, মোঃ আফজাল মিয়া ও মোঃ জসিম উদ্দিন। উপদেষ্টা কমিটিতে রয়েছেন, মোঃ বকুল মিয়া, মোঃ আমির আলী, মো: সামছু মিয়া, আশরাফুল আলম, জাহাঙ্গীর আলম (২), স্বদেশ মালাকার ও আবুল কালাম জাবেদ।

You may also like

Leave a Comment