ছাতক প্রতিনিধি: ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়ন পরিষদের হলরুমে ছাতক থানার উদ্দ্যোগে বিট পুলিশিং সভা রবিবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে। উত্তর খুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিল্লাল আহমদের সভাপতিত্বে ও বিট অফিসার এসআই আবুল কাসেমের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল) রণজয় চন্দ্র মল্লিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ছাতক থানার অফিসার ইনচার্জ খান মোহাম্মদ মাইনুল জাকির।
বক্তব্য রাখেন, ছাতক উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক কৃপেশ চন্দ, হাজি ময়না মিয়া, সাবেক মেম্বার আশকর আলী, ইউপি মেম্বার খালেদ আহমেদ খলিল, রসিক আলী সাগর নুরুদ্দিন, সাদ আহমেদ, কয়ছর আহমদ, জয়নাল আবেদীন সাজল আহমদ, রুপতন মালা, মিঠু রানী পাল, রোকসানা বেগম ও ইউনিয়নের বিভিন্ন গ্রামের সামাজিক রাজনৈতিক নেতৃবৃন্দ। সভায় বক্তারা বলেন, প্রতিটি গ্রামের শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য, জঙ্গি সন্ত্রাস বাল্যবিবাহ নারী নির্যাতনসহ সকল অপরাধমূলক কর্মকাণ্ড থেকে ইউনিয়নকে রক্ষা রাখার জন্য সবাই সচেতন থাকতে হবে।
