208
শুভেচ্ছা বার্তা: পবিত্র ঈদ-উল আজহা উপলক্ষ্যে ছাতক উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ছাতক উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান।
তিনি শুভেচ্ছা বার্তায় বলেন, মহান ত্যাগের মহিমার এই দিনে মুসলিম উম্মাহর সংহতি, সম্প্রীতি, ভ্রাতৃত্ব এবং সমৃদ্ধি কামনা করছি। ঈদুল আজহার ত্যাগের মহান আদর্শ ও শিক্ষাকে চিন্তা ও কর্মে প্রতিফলিত করার জন্য সবার প্রতি আহ্বান জানাচ্ছি।
এই ঈদের মহিমায় উদ্ভাসিত হয়ে উঠুক সকলের জীবন, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ, সামাজিক সম্প্রীতি। বৈশ্বিক মহামারীর মুহূর্তে পবিত্র ঈদুল আজহার আগমন। এই দুঃসময়টাতেও থেমে থাকবে না ঈদ আনন্দ। সবাইকে সরকারী নির্দেশনা মেনে ঈদ উদযাপন করার অনুরোধ করছি।
