গোয়াইনঘাট (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতাঃ গোয়াইনঘাট উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফ আলী নোমান ইন্তেকাল করিয়াছেন। ইন্নালিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যূকালে তার বয়স ছিল ৪০বছর। তিনি স্ত্রী ও এক কন্যা সন্তানসহ অসংখ্য আত্বীয় স্বজন রেখে গেছেন। গতকাল শুক্রবার সকালে নিজবাড়ী উপজেলার শনিরগ্রাম থেকে তার নিজস্ব ব্যাবসা প্রতিষ্টান গোয়াইনঘাট বাজারে রওয়া দেন। প্রতি মধ্যে বুকে ব্যাথা অনুভব করেন এবং রাস্তায় পড়ে যান। এসময় স্বজরা এগিয়ে এসে তাকে দ্রুত সিলেট একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। এদিকে বাদ আছর স্থানীয় যাতুগ্রাম মাদ্রাসা মাঠে জানাজার নামাজ শেষে গ্রামের পঞ্চায়েতি কবরস্থানে দাফন সম্পন্ন। অপরদিকে ওনার মৃত্যূতে বিভিন্ন মহলের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। শোক প্রকাশকারীরা হলেন সিলেট সিলেট ৪-আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক দিলদার হোসেন সেলিম, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী, উপজেলা আওয়ামীলীগ’র সেক্রেটারী ও ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া হেলাল, উপজেলা বিএনপির সভাপতি ওসমান গনি, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, গোয়াইনঘাট ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ ফজলুল হক, গোয়াইনঘাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম উল্লাহ, ইউপি চেয়ারম্যান মাহবুব আহমদ, ইউপি চেয়ারম্যান আরিফ ইকবাল নেহাল, ইউপি চেয়ারম্যান শাহবুদ্দিন শিহাব, বিএনপি নেতা জসিম উদিআদন, লুৎফুর রহমান, যুবদল সভাপতি এমএ মতিন, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এমএ মতিন ও সাবেক সভাপতি মনজুর আহমদ, এডভোকেট মোহাম্মদ আলী, এডভোকেট হাসান আহমদ, এডভোকে আল-আসলাম মুমিন, এডভোকে নুর আহমদ, ছাত্রদলের সাবেক আহবায়ক গোলাম কিবরিয়া সাত্তার, প্যানেল চেয়ারম্যান এমএম কামাল উদ্দিন, জমিয়ত নেতা হাফিজ তাজুল ইসলাম ও গোলাম আম্বিয়া কয়েছ, স্বেচ্ছা-সেবকদল নেতা রুহুল আমীন, বিএনপি নেতা সাইদুর রহমান,যুবলীগ নেতা নজুরুল ইসলাম, মুজিবুর রহমান ও গোলাম কিবরিয়া রাসেল, ছাত্রলীগ নেতা ইনশাদ হোসেন রাজিব, ছাত্রলীগ’র সাবেক সম্পাদক আসাদুজ্জামন, বর্তমান সিনিয়র সহ-সভাপতি গোলাম রব্বানী সুমন, কলেজ ছাত্রদল সভাপতি সাদেক আহমদ, ইউনিয়ন ছাত্রদল সভাপতি মুমিনুল ইসলাম প্রমুখ। শোক প্রকাশকারীরা এক বার্তায় নিহতের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
