গোয়াইনঘাট (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতাঃ গোয়াইনঘাট উপজেলায় বন্যার সময় নৌকা ডুবে নিখোঁজের তিনদিন পর আব্দুর রশিদ নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার নন্দীরগাঁও ইউনিয়নের কদমতলা এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। আব্দুর রশিদ উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের ইসলামাবাদ গ্রামের ইরফান আলীর ছেলে। তিনি স্থানীয় একটি মাদ্রাসায় শিক্ষকতা করতেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার সন্ধ্যা সাড়ে ৭ টায় নিজ বাড়ি থেকে নন্দীরগাঁও ইউনিয়নের শিমুলতলা গ্রামে শশুর বাড়ি যাওয়ার সময় কদমতলা নামক স্থানে পৌঁছলে বন্যার পানির তীব্র ¯্রােতের কবলে পড়ে আব্দুর রশিদের বহনকারি নৌকাটি ডুবে যায়। এ সময় তার সাথে থাকা অন্যরা সাঁতরে তীরে উঠলেও আব্দুর রশিদ ¯্রােতের টানে তলিয়ে যান। এর পর বৃহস্পতিবার দিনভর স্থানীয় এলাকার লোকজন ও সিলেটের ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দলের সদস্যরা অনেক খোঁজ করেও তার কোন সন্ধান পায়নি।
গতকাল শুক্রবার স্থানীয় এলাকার জেলেরা হাওরে মাছ ধরতে গিয়ে আব্দুর রশিদের লাশ ভাসতে দেখে থানা পুলিশকে খবর দিলে সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস আই রজিউল্লাহ লাশ উদ্ধার করেন।
থানার ওসি মো. আব্দুল জলিল লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
