গোয়াইনঘাটে তোয়াকুল ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানকে সংবর্ধনা

by News Room

গোয়াইনঘাট প্রতিনিধি: গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ লোকমান এবং ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত সদস্যদের সম্মানে তোয়াকুল ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় । উক্ত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মনজির আহমদ চৌধুরী । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আশফাক আহমদ , গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ ইব্রাহিম , উপজেলা সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া হেলাল । সভায় বক্তব্য রাখেন নবনির্বাচিত ইউপি সদস্য হেলাল উদ্দিন, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম , উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মিছবাহ উদ্দিন , ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মাশুক আহমেদ, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিছবাহ উদ্দিন ও নবনির্বাচিত ইউপি সদস্যগণ ।

You may also like

Leave a Comment