গোলাপগঞ্জের লক্ষীপাশা ইউনিয়ন উপ-নির্বাচনে তুহিন বিজয়ী

by News Room

গোলাপগঞ্জ সংবাদদাতা: গোলাপগঞ্জ উপজেলার লক্ষিপাশা ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে ঘোড়া প্রতিক নিয়ে স্বতন্ত্র প্রার্থী আব্দুল আলিম তুহিন ৩ হাজার ২২৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতিক নিয়ে মাহতাব উদ্দিন জেবুল পেয়েছেন ৩ হাজার ১৩৮ ভোট।

আর নৌকা প্রতিক নিয়ে মাহমুদ আহমদ পেয়েছেন ২ হাজার ৮৬২ ভোট ও ধানের শীষ নিয়ে আফজল হোসেন পেয়েছেন ১ হাজার ৪২২ ভোট।  মোট ভোট পড়েছেছে ১০ হাজার ৭২৯। বাতিল হয়েছে ৮৩টি ভোট। ইউনিয়নে মোট ভোট সংখ্যা ১৭ হাজার ৯১১।

মঙ্গলবার রাতে গোলাপগঞ্জ উপজেলা নির্বাচন ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সাইদুর রহমান বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন।

You may also like

Leave a Comment