কানাইঘাট থেকে আলিম উদ্দিন আলিম: কানাইঘাটে অবরোধকারী কর্তৃক সিএনজি অটোরিক্সা, ট্রাক ও অন্যান্যে যানবাহনে হামলা, ভাংচুর এবং অগ্নিসংযোগের প্রতিবাদে গতকাল মঙ্গলবার দুপুরে কানাইঘাট উপজেলার বিভিন্ন যানবাহনের ড্রাইভার ও শ্রমিকদের উদ্যোগে এক বিােভ মিছিল উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদনি শেষে বিকাল ৩টায় কানাইঘাট উত্তর বাজারস্থ সিএনজি স্ট্যান্ডে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। অটোরিক্সা, সিএনজি সমিতি কানাইঘাট উত্তর বাজার শাখার সভাপতি মোঃ ফিরোজ আহমদের সভাপতিত্বে ও অটোরিক্সা, সিএনজি সমিতি কানাইঘাট উত্তর বাজার শাখার সাধারণ সম্পাদক মাসুম আহমদের পরিচালনায় উক্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, শ্রমিক নেতা মোঃ হবিব উল্লাহ, কুতুব উদ্দিন, ফয়সল আহমদ, জাকারিয়া আহমদ, শরিফ উদ্দিন, ময়নুল আহমদ, কয়ছর আহমদ, নুরউদ্দিন, আব্দুল আহাদ, শরিফ উদ্দিন, সুমন আহমদ, শামিম আহমদ, আব্দুল মালিক, রফিক আহমদ, আমিনুর রশিদ, জামাল উদ্দিন প্রমূখ। সভায় বক্তারা বলেন, একটি মহল হরতাল অবরোধের নামে সম্প্রতি কানাইঘাটের বিভিন্ন স্থানে গাড়ী ভাংচুর ও গাড়িতে অগ্নিসংযোগ করে জনসাধারনের জানমালের মারাক্তক তি স্বাধন করছে। অবিলম্ভে এদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য বক্তারা প্রশাসনের প্রতি জোর দাবী জানান।
গাড়ী ভাংচুরের প্রতিবাদে কানাইঘাটে ড্রাইভার ও শ্রমিকদের প্রতিবাদ সভা
243
previous post
